৫টি ঘরোয়া নিরাময়
১. হাসতে গিয়েও হাসতে পারছেন না? একটু সরিষার তেল এবং লবন মিশিয়ে দাঁতে লাগান, দাঁত হবে ঝকঝকে সাদা আর মজবুত।
২. নিজেকে কিছুটা স্বাধীনতা দিন! খালি পায়ে দৌঁড়াতে ভাল লাগে? এটি আপনার পা কে শক্তিশালী এবং সচল করে।
৩. জ্বর হলে বেশি করে পানীয় এবং ফলের রস যেমন, বেদানা বা কমলার রস খান।
৪. খাওয়ায় অরুচি ও ক্ষুধা মন্দা হলে ১-৩ গ্রাম আদা খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন এবং তার সাথে লবন এবং কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে প্রতিদিন একবার করে ৭-৮ দিন খান।
৫. মধু খাওয়ায় সতর্কতা। নিম্নলিখিত খাবারের সাথে মধু খাওয়া যাবে না।
ক) মধুর সাথে কোন গরম খাবার।
খ) সমান মাত্রায় মধু এবং ঘি।
গ) মধু ও ঘোল।
ঘ) মধু ও খিচুরী।
ত্বকের যত্নে বেসন
বেসন কি ? ছোলার ডাল গুড়ো করে বেসন তৈরি করা হয় । হাতের কাছের যে কোন দোকানে চাইলে পাবেন রেডিমেট বেসন । আজ আমি আমার লেখায় তুলে ধরবো বেসনের ব্যবহার । বেসন দিয়ে কিভাবে নিতে
পারেন ত্বকের যত্ন এবং এর উপকারিতাই বা কি আর বেসন ব্যবহারে কি ধরনের
সাবধানতা মেনে চলা উচিত সেই সব নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ।
আশাকরি সবার কাজে আসবে।
ব্যবহার পদ্ধতি :
১) বেসন ২ চা চামচ + পরিমাণমত পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। শুকানোর পর ধুয়ে ফেলুন। এতে মুখের তৈলাক্ত ( তেলতেলে ) ভাবটা কমে যাবে। উজ্বলতা বাড়বে। এটি সপ্তাহে ৪ দিন করতে পারবেন।
২) বেসন ১ কাপ + হলুদের গুড়ো আধা চা চামচ + (লেবুর রস ২ চা চামচ + সামান্য মধু ) + প্রয়োজন মত পানি সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে পেস্ট এর মত করে নিন। এবার এই মিশ্রণটি পুরো শরীরে লাগান । একটু শুকিয়ে তারপর ধুয়ে ফেলুন । এতে শরীরে ত্বক হবে মসৃণ এবং উজ্জ্বল ।
এক গ্লাস পানির উপকারিতা
১. এক গ্লাস পানি ঘুম থেকে উঠার সাথে সাথে যদি আপনি পান করেন, তবে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় হয়ে যায়।
২. এক গ্লাস পানি যদি আপনি খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে পান করেন তবে এটা খাবার হজমে সাহায্য করবে বেশি।
৩. এক গ্লাস পানি গোসলের আগ মুহূর্তে আপনি পান করলে এটা আপনাকে উচ্চ রক্তচাপ থেকে বাঁচাতে সাহায্য করবে।
৪. এক গ্লাস পানি ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে যদি পান করেন তবে আপনাকে হৃদরোগ এবং হার্ট অ্যাটাক থেকে বাঁচতে সাহায্য করবে।
No comments:
Post a Comment