Monday, December 16, 2013

অভিযানের নামে সাতক্ষীরায় চালানো হলো শতাব্দীর জঘন্যতম গণহত্যা।

একে একে ঝরে গেল তাজা প্রাণগুলো। স্থানীয় সূত্রমতে যৌথবাহিনীর অভিযানে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে অন্তত ১২জনকে। বিজয়ের দিনে এ যেন আরেক কালো রাত। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে মানুষের ঘর। বাড়ির ধংসস্তূপের নিচে চাপা পড়েছে নাগরিকেরা।  হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সারাদেশে। গত ২০দিনে খালি হয়েছে অন্তত ১০৫ জন মায়ের বুক, যাদের অধিকাংশই যৌথবাহিনীর গুলিতে।  শান্তর মত শত শত স্প্লিন্টার নিয়া হাসপাতালের বেডে কাঁতরাচ্ছে অন্তত দুই হাজার মানুষ।

বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে নামতেই হবে। 

                                                                                            ----------- খালেদা জিয়া 


মহান বিজয় দিবসে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদদের সম্মানে যথাক্রমে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পন করেন।



"আত্মরক্ষার নামে গণহত্যা"

২৬টি জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে অর্ধশতাধিক নিহত।

৫১টি জেলায় তীব্র আন্দোলনে দুই হাজারেরও বেশি মানুষ আহত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত ৬১ জনের মৃত্যু
মোট মৃতের সংখ্যা কমপক্ষে ১০৪
 


 বাংলাদেশ একটি কারাগারের নাম


একসময় যিনি দেশের স্বাধীনতার পক্ষের নেতাদের রক্ষা করেছেন, বিজয়ের দিনে শেখ হাসিনার অত্যাচারে তিনি কারাগারে অসুস্থ।

যখন শেখ মুজিব দেশটির প্রধান ছিলেন তখন তিনিও তার দেশের রাজনৈতিক নেতাদের উপর অত্যাচার চালাতেন আর মওদুদ আহমেদ তাদের রক্ষায় গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত কাজ করে গেছেন।

পাঁচ জানুয়ারী একটি নির্বাচনের তারিখ দেয়া হয়েছে। শেখ হাসিনা- শেখ মুজিবেরই মেয়ে- দেশে একটি একদলীয় সরকার প্রতিষ্ঠার চেষ্টার দায়ে অভিযুক্ত বিরোধীদলের শীর্ষ নেতাদের কারাগারে পাঠিয়েছেন। নিজের অধীনে রেখেছেন আইন আর স্বরাষ্ট্র মন্ত্রনালয় যেন তার বিরুদ্ধে কেউ দাঁড়ালেই তাদেরে গ্রেপ্তার করতে সুবিধা হয়।

বাংলাদেশ আরও ভালো কিছু আশা করে।

জন পিলজার
চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সাংবাদিক
 

No comments:

Post a Comment